× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১১:৪৩ এএম

চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর চকবাজার থানাধীন বাককুশা বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মোরশেদ আলম তানিম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত তানিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামে। তার বাবার নাম ফিরোজ আলম।

বুধবার (২ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাতে ছুরিকাঘাতের ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

মৃতের মামা তারেক হোসেন বলেন, ‘আমরা জানতে পারি রাতে চকবাজারের বাককুশা বাজারের সামনে আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয় চিকিৎসক। আজ সকাল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে বা কারা আমার ভাগিনাকে ছুরিকাঘাত করে হত‍্যা করেছে আমরা জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা