× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০৮:৪২ এএম

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লেগেছিল। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সকাল সাড়ে ৭টার দিকে বলা হয়, ভোর ৫টার দিকে মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে জানায় ফায়ার সার্ভিস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা