× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছর ঢাকায় বাংলাদেশ-নেপালের এফওসি বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ১২:২৪ পিএম

চলতি বছর ঢাকায় বাংলাদেশ-নেপালের এফওসি বৈঠক

চলতি বছর ঢাকায় বাংলাদেশ ও নেপালের মধ্যে ফরেন অফিস কনসারটেশন বা এফওসি বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। এ সময় পররাষ্ট্রসচিব এফওসি বৈঠকের প্রসঙ্গ তোলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিবকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিবন্দন জানান রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তারা বাণিজ্য, জলবিদ্যুৎ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্ব দেন। তিনি জানান, পরবর্তী সময়ে ফরেন অফিস কনসারটেশন বা এফওসি ঢাকায় চলতি বছরের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ নেপাল পক্ষকে স্বাগত জানাতে প্রস্তুত।

তারা সার্ক এবং বিমসটেকের কাঠামোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা গভীর করার তাৎপর্য তুলে ধরেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা