× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রথযাত্রায় রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫ ১০:৩২ এএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। দিনটি উপলক্ষে রাজধানীতে যানবাহন চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এতে বলা হয়েছে, শুক্রবার বেলা ৩টায় প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। এ ছাড়া ঢাকার বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুটসমূহ হলো- স্বামীবাগের ইসকন মন্দির, জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেস ক্লাবের কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী, ঢাকেশ্বরী মন্দির।

ঢাকা মহানগরীর যানবাহনের চালক ও যাত্রী সাধারণকে আজ শুক্রবার ও আগামী ৫ জুলাই এইসব সড়ক দুপর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা