× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে: আমিনুল হক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ২২:২২ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৫ ২২:২৩ পিএম

মাদক কারবারিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে: আমিনুল হক

জাতিসংঘ ঘোষিত বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে পল্লবী থানা যুবদল আয়োজিত মানববন্ধনে কড়া হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘আজ থেকেই ভালো হয়ে যান, নয়তো এলাকা ছাড়ুন—না হলে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মিরপুর ১০ টার দিকে মেট্রোরেল স্টেশনের মূল সড়কে ‘মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও কঠোর আইনি প্রয়োগের আহ্বান’ শীর্ষক র‌্যালি ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাদকের ছোবলে পরিবার ধ্বংস, যুবসমাজ শেষ হয়ে যাচ্ছে। ১৬- আসনে যারা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত, তারা এখনই ভালো হয়ে যান। দেশ রক্ষা করতে হলে আপনাকে পরিবর্তন হতেই হবে। নয়তো এলাকা ছাড়ুন, যুবদল আর সহ্য করবে না।

এসময় পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজ্বী নুর সালাম বলেন, যুবদলের এই ঘোষণা কোনো ‘কথার বাণী’ নয়, এটি যুদ্ধের ডাক। মাদকবিরোধী লড়াইয়ের ময়দানে এবার যারা নীরব থাকবেন, তারা পরোক্ষভাবে অপরাধীদের পক্ষে। সমাজ বাঁচাতে হলে, প্রজন্ম রক্ষায় এখনই দাঁড়াতে হবে—একসাথে, এক কণ্ঠে।

বিশেষ অতিথি অধ্যক্ষ মোস্তফা কামাল খোশ নবিশ (বাংলা স্কুল অ্যান্ড কলেজ) বলেন, পিতামাতারা তাদের সন্তানের গতিবিধির উপর নজর রাখুন। তারা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে ঠিকমতো যাচ্ছে কি না—এসব খেয়াল রাখা জরুরি। পরিবার সচেতন হলে মাদক ঠেকানো সম্ভব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আশরাফ আলী গাজী। ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবকদল সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি, পল্লবী থানা বিএনপি হাজী তৈয়ব,যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান আবির,যুগ্ন আহবায়ক ফজলুল হক লাবলু, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজ্বী বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক মো: খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক লাভলু, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নজরুল মাতবর,সাধারণ সম্পাদক, মোঃ খায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর লালন,ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য মামুন মোল্লা,পল্লবী থানা যুবদল যুগ্ম আহ্বায়ক হুসাইন মুন্না,শামীম আহমেদ, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, দেওয়ান বিপ্লব আমিন রাজীব,সদস্য সচিব,মোঃ ফরহাদ হোসেন রাজন,৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব মো. রিয়াজ, ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক  কাউসার আহমেদ মোল্লা,২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সুজন, পল্লবী থানা যুবদল নেতা মো. বাবু হোসেন, মো. সোলায়মান চৌধুরী, মো. জিয়ারুল ইসলাম জিহাদ, ৯১নং ওয়ার্ড যুবদল নেতা আশিকুর রহমান আশিক। ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম,পল্লবী থানা মহিলা দল সদস্য সচিব দিলারা ইসলাম পলি, ৫নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক জাহানারা ইসলাম, সদস্য সচিব মিসেস লিপি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল,পল্লবী থানা ছাত্রদল সাবেক সভাপতি জুয়েল খন্দকার, রূপনগর থানা ছাত্রদল সাবেক সভাপতি,মনিরুজ্জামান রনি,পল্লবী থানা ছাত্রদল আহবায়ক সৈয়দ হাসান সোহেল, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক শেহজাদ রাব্বি। ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল সভাপতি পারভেজ আলম ফরিদ, ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল সভাপতি রাকিব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা