× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৪:৪৬ পিএম

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অঙ্গ প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্র।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে এবং ২০০৪ সাল থেকে পুরুষ এবং ২০১৪ সাল থেকে নারী মাদক ব্যবহারকারীদের চিকিৎসাসেবা প্রদান করছে। বর্তমানে মিশন গাজীপুর, মুন্সীগজ্ঞ এবং যশোরে পুরুষ মাদকাসক্তদের জন্য তিনটি এবং ঢাকার শ্যামলীতে নারী মাদকাসক্তদের জন্য একটি কেন্দ্র পরিচালনা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা