× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রথযাত্রা উৎসব

ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রায় লক্ষাধিক ভক্ত সমাগমের প্রস্তুতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:২০ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২২:২০ পিএম

ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রায় লক্ষাধিক ভক্ত সমাগমের প্রস্তুতি

চলতি বছরের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আগামী শুক্রবার সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে যাচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রথযাত্রা উপলক্ষে ভক্তদের অংশগ্রহণ, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

ঢাকার স্বামীবাগ আশ্রমে বুধবার (২৫ জুন) আয়োজিত এক মতবিনিময় সভায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জানায়, এবার ইসকনের উদ্যোগে সারা দেশে ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হবে। উৎসবে লক্ষাধিক ভক্তের সমাগম প্রত্যাশা করছে সংগঠনটি।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী জানান, ঢাকার রথযাত্রা হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব। উৎসব সফল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কাজ করবে।

তিনি জানান, ২৭ জুন সকাল ৮টায় স্বামীবাগ আশ্রমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের সূচনা হবে। দুপুর দেড়টায় আলোচনা সভা শেষে বিকেল ৩টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

রথের শোভাযাত্রা স্বামীবাগ থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, মতিঝিল, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তরের গেট, প্রেসক্লাব, হাইকোর্ট মোড় হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। ৯ দিন পর ৫ জুলাই একই পথে রথ ফিরে আসবে, যা 'উল্টো রথযাত্রা' নামে পরিচিত।

উৎসবের মূল আয়োজন ছাড়াও আট দিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, ধর্মীয় নাটক ও আলোচনা সভা। যদিও এবারের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

প্রতি বছর চন্দ্র মাসের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই ধর্মীয় উৎসব। পুরী থেকে উৎস উৎসারিত এই শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা এখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র ও জনপ্রিয় ধর্মীয় আয়োজন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা