× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ারীতে আবাসিক হোটেলে মিলল আইনজীবীর মরদেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১৩:৪৬ পিএম

ওয়ারীতে আবাসিক হোটেলে মিলল আইনজীবীর মরদেহ

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল ‘ওসমানী ইন্টারন্যাশনাল’-এর একটি কক্ষ থেকে সেলিম জাহান (৪৫) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) ভোররাতে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ গিয়ে ৪১৪ নম্বর কক্ষের দরজা ভেঙে বাথরুমের মেঝেতে সেলিম জাহানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত সেলিম জাহান শরীয়তপুর জেলার পালং উপজেলার ছোট সন্দীপ গ্রামের বাসিন্দা। তারা বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের সময় কক্ষ থেকে তার চিকিৎসা-সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সেগুলো থেকে জানা যায়, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন এবং গত ২১ জুন ঢাকায় এসে চিকিৎসার উদ্দেশ্যে হোটেলটির ওই কক্ষ ভাড়া নিয়েছিলেন।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের আত্মীয়স্বজন হোটেলে এসে মরদেহ শনাক্ত করেছেন। পরে সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা