× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-মেইলে তদন্ত কমিশনে সাক্ষ্য দিলেন নানক-আজম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১৩:০২ পিএম

ই-মেইলে তদন্ত কমিশনে সাক্ষ্য দিলেন নানক-আজম

পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ই-মেইলে সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফজলুর রহমান বলেন, ‘শেখ হাসিনাসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী। কিন্তু এখন পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘পালিয়ে থাকা দুজন রাজনীতিবিদ ই-মেইলের মাধ্যমে আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন। একজন মির্জা আজম, আরেকজন জাহাঙ্গীর কবির নানক। তারা আমাদের কাছে লিখিত দিয়েছেন। আমরা সেগুলো পর্যালোচনা করছি। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত প্রতিবেদনে পর্যালোচনার ফল দেখা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা