হাজারীবাগ ট্যানারি গলিতে অগ্নিকাণ্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫ ১১:৫৬ এএম
রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে আগুনের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে সেখান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (২২ জুন) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, শনিবার (২১ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৬টার দিকে আগুন নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, আগুনে কোন হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।