× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএনসিসিতে ১৩ হাজার টন কোরবানির বর্জ্য অপসারিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৫ ১৬:৪৬ পিএম

ডিএনসিসিতে ১৩ হাজার টন কোরবানির বর্জ্য অপসারিত

কোরবানির পশু জবাইয়ের পরবর্তী সময়ে বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে রোববার (৮ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় মোট ১৩ হাজার ১৭৪ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্জ্যগুলো নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সংগ্রহ করে আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত সেখানে মোট ২,৫৮০টি বর্জ্য বহনকারী ট্রাকে ট্রিপ সম্পন্ন হয়েছে।

সিটি কর্পোরেশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। দ্রুততম সময়ে সম্পূর্ণ বর্জ্য অপসারণের জন্য সবার সহযোগিতা চেয়েছে ডিএনসিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা