× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাবন্দিদের ঈদের খাবার দিতে স্বজনদের ভিড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৫ ১৪:৫৫ পিএম

কারাবন্দিদের ঈদের খাবার দিতে স্বজনদের ভিড়

ঈদুল আজহার দ্বিতীয় দিন পূর্বঘোষিত নিয়ম মেনে রান্না করা পরিবারের খাবার খেতে পারছেন কারাবন্দিরা। রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য স্বজনরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। সে খাবার তল্লাশি শেষে পৌঁছে দেওয়া হচ্ছে বন্দিদের কাছে।

রবিবার (৮ জুন) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের বন্দিদের জন্য তাদের স্বজনরা বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এলে সেগুলো যথাযথভাবে তল্লাশি করে বন্দিদের দেওয়া হচ্ছে। এ কাজকে তরান্বিত এবং সহজ করতে কর্তব্যরত কারারক্ষীর পাশাপাশি, আশপাশের স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে শনিবার (৭ জুন) ঈদের দিন কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের মৌসুমি ফল ও শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। 

কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আগত দর্শনার্থীদের মৌসুমি ফল লিচু, শরবতে রুহ আফজা দিয়ে স্বাগত জানানো হয়েছে। এছাড়া শিশুদের জন্য দেওয়া হয়েছে ললিপপ, ক্যান্ডি এবং চিপস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা