× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাঁকা নগরীতেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৫ ০৯:৩১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির কারণে ঢাকা প্রায় ফাঁকা। কলকারখানাও বন্ধ রয়েছে। নগরীর লোকজনও কমে গেছে অথচ তবুও আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। 

আজ সকাল সোয়া আটটার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৫০। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৬৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে আছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় স্থানে আছে চিলির সান্তিয়াগো।

নগরীর অভিজাত এলাকা গুলশানের লেকপার্ক এলাকায় দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। আইকিউএয়ারের মানসূচকে সেখানকার গড় বায়ুমান ১৬৩। বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে আরও আছে কল্যাণপুর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে নগরবাসীকে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ১৪ গুণ বেশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা