× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী খোয়ালেন ২৫ লাখ টাকা

ঢামেক প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১৩:৩২ পিএম

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী খোয়ালেন ২৫ লাখ টাকা

রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত নাবিস্কো মোড়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জামালপুর থেকে আসা দুই গরু ব্যবসায়ী। কোরবানির হাটে গরু বিক্রি করে ফেরার পথে তারা অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে জানা যায়, তাদের কাছে থাকা গরু বিক্রির প্রায় ২৫ লাখ টাকা লোপাট হয়েছে। বর্তমানে একজন ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই ব্যক্তি হলেন— মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। বৃহস্পতিবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা হাসান ও আনোয়ারকে পরে উদ্ধার করে রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। আনোয়ার হোসেনকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি মেডিকেল সেন্টারে।

তাদের সাথে থাকা নূর ইসলাম জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাঁওয়াইয়া এলাকা থেকে তারা ২৮টি গরু নিয়ে ঢাকার তিব্বত মোড়ের কোরবানির হাটে এসেছিলেন। বুধবারই বিক্রি হয়ে যায় ২৭টি গরু। গরু বিক্রির মোট ২৫ লাখ টাকা ছিল হাসান ও আনোয়ারের কাছে।

নূর ইসলাম বলেন, ‘গত রাতে আমরা হাট থেকে বের হয়ে আশপাশে খাবারের হোটেল খুঁজছিলাম। বেশ কিছু সময় পর হাসান ও আনোয়ারকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে দেখি, তারা দুজনই রাস্তার ধারে অচেতন হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে অচেতন অবস্থায় একজন গরু ব্যবসায়ীকে ঢামেকে আনা হয়। মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বিষয়টি তেজগাঁও থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা