× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হামলাকারীদের শাস্তি দাবি ড্যাবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৫ ১২:১০ পিএম

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হামলাকারীদের শাস্তি দাবি ড্যাবের

ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর সদ্য বিলুপ্ত কমিটি। 

মঙ্গলবার (৩ জুন) এক বিবৃতিতে ড্যাবের সাবেক নেতারা বলেন, গত ২৮ মে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত একজন সহযোগী অধ্যাপক, ৮-১০ জন চিকিৎসক, নার্স, কর্মচারীসহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন। একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেদিন ১৫০ জন কর্মকর্তা এবং কর্মচারীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

তারা আরও বলেন, এ ঘটনায় চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চক্ষু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল। অতএব, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তপক্ষকে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে হাসপাতালে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান ড্যাবের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. এম এ সেলিম, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা