× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের কার্যক্রম চলমান’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১৪:০৮ পিএম

‘আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের কার্যক্রম চলমান’

আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘অবশ্যই র‌্যাবের যে গোয়েন্দা তৎপরতা এবং সারা দেশে ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি এটি চলমান রয়েছে। যদি কোনো ধরনের অপতৎপরতা আমাদের নজরে আসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়াও তিনি সংবাদ সম্মেলনে পবিত্র ঈুল আজহা উপলক্ষ্যে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, সবসময়ই শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। এমনকি বিদেশে বসেও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার, অর্থের ভাগাভাগি নিয়ে প্রায়ই খুন-খারাবির ঘটনা ঘটে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা