× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবুবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১৫:০৯ পিএম

বাবুবাজারে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আকিব হোসেন আলতাফ (২০), মো. আল আমিন (২৫) এবং মো. মিলন (২৩)।

উপ-পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে বাবুবাজার এলাকায় অবস্থান করছে। এরপর পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আকিব, আল আমিন ও মিলনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি ধারালো ছুরি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার তিনজনই একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোতোয়ালিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা