× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন ‘তানবির লিমন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১২:২৮ পিএম

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন ‘তানবির লিমন’

চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মে কন্টেন্ট নির্মাতা ও উপস্থাপক তানবির লিমনকে ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি (Digital Media Personality) বিভাগে সেরা ডিজিটাল মাধ্যমের উপস্থাপক হিসেবে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫’ এর সম্মাননা প্রদান করা হয়েছে। 

সম্প্রতি রাজধানীর আভিজাত্য হোটেল স্কাই সিটিতে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫’-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের আয়োজনে সম্মাননা জানানো হয় দেশের অর্থনীতি, শোবিজ, সমাজসেবা, চিকিৎসা ও সাংবাদিকতাসহ বিভিন্ন খাতের সফল ৩০ জনকে। 

অনুষ্ঠানে সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা, মনির খানসহ শোবিজের একঝাঁক তারকামুখ ও নানা ক্ষেত্রের বিশিষ্টজনরা।

সম্মাননা প্রাপ্তির বিষয়ে তানবীর লিমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনের সবার।’ এ সময় তিনি বিনোদন বিভাগে কর্মরত সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতাদের তার সম্মাননা উৎস্বর্গ করেন।

তিনি আরও বলেন, ‘এ অর্জন আমার ভবিষ্যৎ কাজকে আরও অনুপ্রাণিত করবে।’

জানা যায়, তানবির লিমন প্রায় চার বছর ধরে চ্যানেল আই ডিজিটাল বিভাগে বিনোদন ও সমসাময়িক বিষয়ের উপর কন্টেন্ট নির্মান ও উপস্থাপনা করছে। বিশেষ করে ফেব্রুয়ারি ২০২৫ এ ভালোবাসা দিবসে চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত ‘প্রেমের গল্প’ শিরোনামে টক শোর উপস্থাপনা বেশ সাড়া ফেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা