× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৮:৫৫ এএম

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠিত

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাটর্নি জেনারেলকে পদাধিকারবলে কমিটির চেয়ারম্যান করা হয়।

বুধবার (২৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এই অ্যাডহক কমিটির মেয়াদ আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী এক বছর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্সিয়াল অর্ডার নং ১৯৭২-এর ৪৬)-এর অনুচ্ছেদ-৮ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার অ্যাডহক বার কাউন্সিল গঠন করল।

কমিটির অন্য সদস্যরা হলেন- জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল), আবদুল্লাহ আল মামুন, এ এম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, মো. নজরুল ইসলাম খান, মো. আবদুল মতিন, মো. মহসীন মিয়া, এ এস এম বদরুল আনোয়ার, এ টি এম ফয়েজ উদ্দিন, কাজী এনায়েত হোসেন, মো. মাইনুল আহসান ও মো. শফিকুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা