× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে ১১ জন আহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১৫:৪৪ পিএম

কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে ১১ জন আহত

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন বলেন, লিফট ছিড়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে ছুটে গিয়ে জানতে পারে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে তারা সেখান থেকে চলে আসে।

তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম গিয়েছিল এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। আমরা সেখানে বলে এসেছি কর্তৃপক্ষের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে চাইলে থানায় যেন অভিযোগ করে। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারিনি।’

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করে ১৩ তলা ভবন থেকে লিফটটি নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এসময় লিফটের ভেতর কতজন ছিল তা জানা যায়নি। তবে পাঁচজনকে আহত অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে এবং বাকী ৬ জনকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। এ তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, বিডিবিএল ভবনটিতে চারটি লিফট রয়েছে। তার মধ্যে দুইটা সব সময় নষ্ট থাকে। বাকি দুটার অবস্থার রুগ্ন ছিল। এরপর সেগুলো চালানো হচ্ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা