× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুধবারও কর্মসূচি পালনের ডাক, দুপুরে বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১৫:৩৫ পিএম

বুধবারও কর্মসূচি পালনের ডাক, দুপুরে বৈঠক

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবি না মানলে বুধবার সাড়ে ১০টায়ও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নুরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ করেছি। মিডিয়া প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ জানাচ্ছি। কর্মসূচিতে সব পর্যায়ের কর্মচারীরা নেমে এসেছে। সারা দেশে আন্দোলন হয়েছে। আপনারা (কর্মচারীরা) সারা দেশে আন্দোলন চালিয়ে যাবেন।’

তিনি জানান, অধ্যাদেশ থাকলে অপপ্রয়োগ করা হবে। অনেক মন্ত্রণালয়ে কঠোরভাবে বলা হয়েছে যে তোমরা বাইরে যেতে পারবে না।

দুপুর ২টায় ভূমি সচিবের সঙ্গে এ বিষয়ে সভা হবে জানিয়ে নুরুল ইসলাম বলেন, তাকে সভাপতি করে একটি পর্যালোচনা কমিটি করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। আন্দোলন আরও বেগবান হবে। প্রধান উপদেষ্টা দেশের বাইরে যাওয়ার আগে যেন বিষয়টা সুরহা করে যান। বিকেল ৪টায় কর্মসূচি ঘোষণা করব। বুধবার সাড়ে ১০টায় কর্মসূচি রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা