× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা সাধন হত্যার ঘটনায় মামলা, শনাক্ত দুই শ্যুটার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৫:৪২ পিএম

বিএনপি নেতা সাধন হত্যার ঘটনায় মামলা, শনাক্ত দুই শ্যুটার

রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে দুই শ্যুটারকে শনাক্ত করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে মৃতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 

বাড্ডা থানার ওসির মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  বলেন, সাধন হত্যার ঘটনায় মৃতের স্ত্রী দিলরুবা আক্তার বাড্ডা থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে দুই শ্যুটারকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ ও র‍্যাবের কয়েকটি টিম।

তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, বিএনপি নেতা কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা