× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় নাগরিকদের চলাচলে এবার সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ২০:৩৪ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ২১:২২ পিএম

১০ ডিসেম্বর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশগুলো যেকোনো সময় সংঘাতে রূপ নেওয়ার শঙ্কায় নিজ নাগরিকদের চলাচলে সতর্ক করল যুক্তরাষ্ট্র।

১০ ডিসেম্বর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশগুলো যেকোনো সময় সংঘাতে রূপ নেওয়ার শঙ্কায় নিজ নাগরিকদের চলাচলে সতর্ক করল যুক্তরাষ্ট্র।

ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ঢাকায় ১০ ডিসেম্বর চলাচলে নিজ নাগরিকদের সতর্ক করল বাংলাদেশের মার্কিন দূতাবাস। বুধবার (৭ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। 

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি বা তার আগে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও অন্য রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। নির্বাচন কাছে আসার সঙ্গে সঙ্গে এই ধরনের মিছিল-মিটিং, সভা-সমাবেশ আরও বাড়বে। এই পরিস্থিতিতে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। 

মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়, ১০ ডিসেম্বর ঢাকায় ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশগুলো যেকোনো সময় সংঘাতে রূপ নিতে পারে। পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। এই অবস্থায় ওই দিন ঢাকায় অবস্থানকারী মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা অবশ্যই যেকোনো ধরনের বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলবেন। যেকোনো ধরনের গণজমায়েত থেকে দূরে থাকবেন। নিজের নিরাপত্তা নিয়ে আপনাদের নিজেকেই সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখবেন। স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখবেন। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) একই ধরনের সতর্কতা জারি করে যুক্তরাজ্যের দ্য ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা