× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগ দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫ ১৪:৪৫ পিএম

উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগ দাবি

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। 

শনিবার (১৭ মে) তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ডিএসসিসির নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের অনুসারীরা। পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিও করেন তারা। দুপুরে ডিএসসিসির নগর ভবনের সামনে এ ঘোষণা ও দাবি জানান বিক্ষোভকারীরা।

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর। এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ। তৃতীয়দিন আন্দোলনকরীরা নগরভবনের সামনে স্লোগান দিয়ে বলেন ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’ ইত্যাদি।

ইশরাকের অনুসারীরা বলেন, আদালত রায় দিয়েছেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। 

বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, ‘আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। নগর ভবনকে তিনি পৈত্রিক সম্পত্তি বানিয়ে রেখেছেন। আমরা তাকে আর এখানে দেখতে চাই না। নগর ভবনে বসবেন নগরপিতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা