× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষার্থীদের ওপর হামলা

উপদেষ্টার দুঃখ প্রকাশ করা উচিত ছিল: অধ্যাপক রইসউদ্দীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১২:৩৫ পিএম

উপদেষ্টার দুঃখ প্রকাশ করা উচিত ছিল: অধ্যাপক রইসউদ্দীন

‘আমাদের এখানে বুধবার একজন উপদেষ্টা এসেছিলেন। তার সঙ্গে একটি বোতল কাণ্ড ঘটেছে। আমি শিক্ষক সমিতির পক্ষ থেকে তার কাছে দুঃখ প্রকাশ করেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে তারও দুঃখ প্রকাশ করা উচিত ছিল’- বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দীন। 

বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যৌক্তিক। কিন্তু সরকার আদৌ আছে কিনা বুঝতে পারছি না। দুইদিন হয়ে গেল, সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স আসেনি। এই সরকার জুলাই আন্দোলনের ওপর তৈরি হওয়া সরকার। এখানকার প্রতিটি শিক্ষার্থী জুলাই বিপ্লবী। সুতরাং আমাদের হুমকি দিয়ে লাভ নাই। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, কাউকে উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা