প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ১৯:৪১ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫ ১৯:৪৪ পিএম
ছবি। ফোকাস বাংলা
রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস জানায়, শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়।
তাৎক্ষণিক আগুন কারণ জানা যায়নি।