× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

মারা গেছেন দগ্ধ পাঁচজনই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৯:৪৮ এএম

মারা গেছেন দগ্ধ পাঁচজনই

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।

দগ্ধদের মধ্যে ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইদিন সকালে মারা যান পারভিন আক্তার (৩৫), যার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত শনিবার (৩ মে) এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার (২৮ এপ্রিল) সকালে মারা যান সিমা আক্তার (৩০), যিনি ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০), যিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত পৌনে ১১টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছিলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা