× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু আয়নের মৃত্যুর ৮ ঘন্টা পর মায়ের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৫ ১৩:০৪ পিএম

শিশু আয়নের মৃত্যুর ৮ ঘন্টা পর মায়ের মৃত্যু

গাজীপুরে জয়দেবপুর মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু আয়ানের মৃত্যুর আট ঘন্টা পর মা মোছা. পারভিন আক্তার (৩২) মারা গেছেন। 

রবিবার (৪ মে) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান বলেন, ‘গত ২৯ এপ্রিল গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে আসেন। তাদের মধ্যে পারভীন নামে এক নারী রবিবার (৪ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৩২ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা, তাসলিমা ও আয়ান নামে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছে। বর্তমানে মোছা. তানজিলা বেগম নামে একজন এখনো ভর্তি রয়েছেন। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা