× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্ত্রীসহ ২ জন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ১৫:৫১ পিএম

পুলিশ সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্ত্রীসহ ২ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় পরকীয়ার জেরে শ্বাসরোধ করে হুমায়ুন কবির (৪৫) নামে এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় স্ত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত হলেন, নিহত পুলিশ সদস্য খোকনের স্ত্রী সালমা বেগম ও ভাই আল মামুনের স্ত্রীর বোন মরিয়ম আক্তার।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, ‘গত সোমবার সকালে আমরা খবর পেয়ে ওই বাড়ির ভেতর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যানবাহন শাখার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করি। প্রথমে দেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মনে হলেও পরে আমরা জানতে পারি, পরকীয়ার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

এ ঘটনায় মৃত পুলিশ সদস্যের ভাই খোকন হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে জানা যায় নিহত হুমায়ুন কবিরের স্ত্রী সালমা বেগম ও ওই ভবনের চারতলায় থাকা তার আত্মীয় মরিয়ম এবং তার আরেক আত্মীয় রাজিবসহ আরও বেশ কয়েকজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে এ ঘটনায় জড়িত মৃতের স্ত্রী সালমা বেগম ও তার আত্মীয় মরিয়মকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে রাজীব নামে এক আত্মীয়র সঙ্গে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী সালমার পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে রাজিব পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মৃতের ভাই খোকন হাওলাদার বলেন, ‘আমার ভাইকে গত সোমবার পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এখন পর্যন্ত এই ঘটনার অন্যতম আসামি রাজিব পলাতক রয়েছে। রাজিব আমার ছোট ভাইয়ের সম্বন্ধী, সম্পর্কে আমাদের বিয়াই। আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের স্ত্রী সালমা বেগম ও মরিয়ম এবং রাজিব মিলে শ্বাসরোধ করে হত্যা করে। আমার ভাইয়ের দুটি সন্তান রয়েছে, তাদের এখন কি হবে। যারা আমার ভাইকে এভাবে হত্যা করেছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

নিহত পুলিশ সদস্যের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রামনগরে এলাকায়। তিনি ওই এলাকার মৃত মিরাজ হাওলাদারের ছেলে।

সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসাইন উল্লেখ করেন, সোমবার সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ বটতলা সংলগ্ন জজ মিয়ার বাড়ির প্রবেশ পথের ভেতরের অংশে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তিনি মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠান। প্রাথমিক তদন্তে পারিবারিক দৃষ্টিকোণ থেকে জানা যায়, মৃতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা