× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদির ‘মাসার নুসুক’ সিস্টেমে জটিলতা, ভিসা পেতে ভোগান্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ১৫:৪০ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫ ১৫:৪৬ পিএম

সৌদির ‘মাসার নুসুক’ সিস্টেমে জটিলতা, ভিসা পেতে ভোগান্তি

হজ ও ওমরাহ পালনকারী মুসলমানদের ভিসা আবেদন, হোটেল বুকিং, পরিবহন, গাইড, অনুমতি এবং অন্যান্য সেবার জন্য তৈরি করা সৌদি আরব সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও অ্যাপ সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে। ফলে ভিসা পেতে ভোগান্তিতে পরেছেন হজে যেতে ইচ্ছুক মানুষেরা। 

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বরাবর এক চিঠিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।

চিঠিতে বলা হয়, সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় পরিচালিত মাসার নুসুক প্ল্যাটফর্মে বিভিন্ন সমস্যার কারণে হজযাত্রীদের ভিসা প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে। ভিসা প্রসেস করার পরে ৮/১০ দিন পর্যন্ত আন্ডার প্রসেসিং হিসেবে রয়েছে। ফলে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০০ এর অধিক ভিসা বিভিন্ন ধাপে আটকে আছে।

চিঠিতে আরও বলা হয়, আগামী দুই-তিনদিনের মধ্যে এসব হজযাত্রীদের ফ্লাইট। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পাওয়া না গেলে সংশ্লিষ্ট ফ্লাইটে আসা সম্ভব হচ্ছে না। ফলে মদিনায় হোটেল বুকিং না পাওয়াসহ নানাবিধ সমস্যা তৈরি হবে এমনকি টিকিট বাতিল হয়ে যাবে। ফলে নতুন করে টিকিট কিনতে হবে এবং সে অনুযায়ী মদিনায় হোটেল ভাড়া করে মদিনা জিয়ারার ব্যবস্থা করতে হবে।

জরুরি তাগাদা দিয়ে বলা হয়, এ বিষয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। কিন্তু সমাধানের গতি খুবই ধীর। ফলে হজযাত্রীসহ এজেন্সি মালিকরা দুশ্চিন্তায় রয়েছেন। সার্বিক অবস্থায় জরুরি ভিত্তিতে এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

অনুরোধ জানিয়ে বলা হয়, জরুরি ভিত্তিতে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে সমাধানের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা