× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১৮:৫৫ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫ ১৯:০৯ পিএম

ছবি ভিডিও থেকে নেওয়া

ছবি ভিডিও থেকে নেওয়া

অভিনেতা সিদ্দিককে মারধর ও লাঞ্ছিত করেছে একদল মানুষ। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক। এসময় তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিলেন তারা। এসময় কান্নাকাটি করছিলেন ভীত সন্ত্রস্ত সিদ্দিক। পরে এই অভিনয়শিল্পীকে রমনা থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

ঘটনাটি মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকের বলে জানান রমনা থানার ওসি অপারেশনস আতিকুল আলম।

তিনি বলেন, ‘বিকেলের দিকে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তার জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’

এদিকে ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ও কিন্তু সরাসরি ছাত্রদের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে) বিরুদ্ধে গিয়ে গুলি করার দোসরদের পক্ষে ছিল।’

আরেকজনকে বলতে শোনা যায়, ‘নমিনেশন লাগব না, নমিনেশন?’

সিদ্দিক অভিনয়ের পাশাপাশি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা