প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১৮:৪৩ পিএম
বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল নাগাদ এ ত্রুটির ঘটনা ঘটে।
জানা গেছে, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকেল সোয়া ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। পাওয়ার ট্রিপ ঘটছে। তবে ঠিক কোথায় হয়েছে, এটি এখনই বলা যাচ্ছে না। তা খুঁজে বের করা হচ্ছে।
ওভারহেড ক্যাটেনারিতে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেটা কোথাও ফল করেছে। সেটি ঠিক করার চেষ্টা চলছে।