× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা হানিফ গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৬:৪৫ পিএম

ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা হানিফ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিরপুর ১০ এর আন্দোলনে ছাত্র হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগ সহ-সভাপতি মো. হানিফকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। 

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাষানটেক থানার বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে মিরপুর বিভাগের ডিবির এডিসি সেনাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত ১২টা ৫ মিনিটে কৃষক লীগ মহানগর উত্তরের সহ-সভাপতি হানিফকে পল্লবীর কালশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট ছাত্র হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ও ভাষানটেক থানার বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তার হানিফ মিরপুর জেনারেল হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। স্থানীয়দের ধারণা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন দমনে এই হাসপাতালের অন্তরালেই স্থানীয় আওয়ামী লীগের অনেক কার্যক্রম পরিচালিত হতো, যা সময়ের ব্যবধানে প্রকাশিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা