× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পারলে চুল বাঁকা কইরো’— চাঁদা নিয়ে ভাইরাল সেই যুবক আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১০:৩৩ এএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫ ১১:২৩ এএম

‘পারলে চুল বাঁকা কইরো’— চাঁদা নিয়ে ভাইরাল সেই যুবক আটক

রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেট কার থেকে চাঁদা আদায়ের ঘটনার ভিডিও ভাইরাল হওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে রাত ১টার দিকে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

আটক যুবকের নাম মো. আশরাফুল। তার বাসা রাজধানীর হাজারীবাগে। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রসিদ কেটে এক প্রাইভেট কার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এ নিয়ে চাঁদা আদায়কারীর সঙ্গে প্রাইভেট কারের দুই আরোহীর কথা কাটাকাটি হয়।

আরোহীরা ওই যুবককে মস্তানি করায় প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় তার নাম জানতে চাইলে বলেন, ‘নাম দিয়ে কী হবে?’

গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা