প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ১৩:৩৩ পিএম
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষে। তাৎক্ষণিক এর কারণ জানা যায়নি।
সংঘর্ষের সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
সংঘর্ষের কারণ জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তারা জানার চেষ্টা করছেন।