প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ০৯:১৮ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫ ১০:৪২ এএম
আওয়ামী লীগের সাবেক এমপি, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।