× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ০৯:৪০ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫ ১১:০১ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি ব্যারিস্টার তুরিন আফরোজকে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তারের কথা জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘হত্যার’ অভিযোগসহ কয়েকটি মামলা রয়েছে তুরিনের বিরুদ্ধে। এসব মামলায় তাকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

রাত ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় বলা হয়, হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট জব্বার নামে এক তরুণকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাত ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় বলা হয়, একটি ‘হত্যাচেষ্টা’ মামলায় তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট মো. জব্বার নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তুরিন আফরোজকে।

যুদ্ধাপরাধ বিচারে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তুহিন আফরোজ। ওই ট্রাইব্যুনাল গঠনের তিন বছরের মাথায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় তিনি ভূমিকা রাখেন।

২০১৮ সালের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা