× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫ ১০:৫৩ এএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো

রাজধানীর বংশালে ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানদারসহ ছয় জন দগ্ধ হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত দশটার দিকে ছয়জনকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। 

দগ্ধরা হলেন, সাগর (২৫), ইকবাল (৩৩), মেহেদী হাসান (২৮), রিমঝিম (১৬), নয়ন (২৯),  ও অপূর্ব (১৮)।

তাদেরকে নিয়ে আসা মো. আব্বাস জানান, বংশাল পাকিস্তান মাঠ এলাকায় ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে ফাস্টফুড খাওয়ার সময় দোকানে হঠাৎ গ্যাসসিলিন্ডার বিস্ফোরণ হয়ে দোকানদার নয়নসহ ৬জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। 

তিনি আরও জানান, তাদের সবার বাসায় বংশালের কসাসটুলি এলাকায়।

জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুরান ঢাকার পাকিস্তান মাঠ এলাকা থেকে ছয়জন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে, সাগরের ১১ শতাংশ দগ্ধ, নয়নের ৭ শতাংশ  দগ্ধ, ইকবালের ২ শতাংশ দগ্ধ, রিমঝিমের ১ শতাংশ দগ্ধ, মেহেদী হাসানের ১ শতাংশ দগ্ধ ও অপূর্বের এক শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সাগর ও নয়নকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে। বাকি চারজনকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা