× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫ ১০:৪১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীতে গণপরিবহন মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেল নির্ধারিত সময় অনুযায়ী যাত্রী পরিবহন শুরু করে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও অন্যান্য দিনগুলোতে স্বাভাবিক নিয়মে চলবে।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ঈদের আগে সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল ছিল, যা ঈদের পর পুনরায় কার্যকর হবে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, প্রথম আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

অন্যদিকে, দিনের প্রথম মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সাড়ে ৭টায় মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের পথে যাত্রা শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা