× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমারত পরিদর্শক বদলিতে রাজউকের লটারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৭:৪৩ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৮:১৮ পিএম

রাজধানীতে রাউজউক কার্যালয়।

রাজধানীতে রাউজউক কার্যালয়।

দুর্নীতি ঠেকাতে লটারির মাধ্যমে কর্মস্থলে বদলি পদ্ধতি চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্মাণাধীন ভবন পরিদর্শনে সকল প্রকার দুর্নীতি রোধ করতে এই পদ্ধতি চালু করেছে সংস্থাটি।

সোমবার (৫ ডিসেম্বর) রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সংস্থার কার্যালয়ের বোর্ড রুমে এ কার্যক্রম উদ্বোধন করেন। 

এ দিন ৬৭ জন ইমারত পরিদর্শককে বদলি করা হয়। বদলি ঠেকাতে যেকোনো প্রকার তদবির বন্ধ করতে তাৎক্ষণিক চেয়ারম্যানের স্বাক্ষরে বদলির চূড়ান্ত আদেশ দেন রাজউক চেয়ারম্যান।

এসব ইমারত পরিদর্শক গত ৩ থেকে ৯ বছর পর্যন্ত একই কর্মস্থলে চাকরিরত ছিলেন। এখন থেকে লটারি পদ্ধতিতেই ইমারত পরিদর্শক ও উপসহকারী প্রকৌশলীদের বদলি করা হবে বলে জানানো হয়ে।

সংস্থাটি জানায়, রাজউকের ইমারত পরিদর্শকদের একই পদে দীর্ঘ বছর কর্মরত থাকায় ভবন নির্মাণকাজ পরিদর্শনে অর্থের বিনিময়ে রিপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে রাজধানীতে বসবাসকারী কোটি বাসিন্দা ঝুঁকিপূর্ণ ভবনে বাস ও অফিস কার্যক্রম পরিচালনা করছেন। যার প্রমাণ এফআর টাওয়ার।

চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া বলেন, ‘আমরা সবাই পাবলিক সারভেন্ট। তাই বিধির বাইরে কোনো কাজ করা যাবে না। সেবার সঙ্গে অবশ্যই আন্তরিকতা থাকতে হবে। কোনো ব্যক্তি নাগরিকদের প্রাপ্য সেবা নষ্ট করলে বা কোনো প্রকার অন্যায় কিংবা অবৈধ কার্যক্রম করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আমরা কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা আনতে ও ভবন নির্মাণে ব্যত্যয় ঘটালে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে তিনবার নোটিশ প্রদান করা হলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অবৈধ কার্যক্রম বন্ধ না করলে বা নিজ দায়িত্বে না ভাঙলে আমরা উচ্ছেদ পরিচালনা করছি।’

তিনি আরও বলেন, ‘স্থায়ী অবকাঠামো ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাজউক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করলেও মানুষের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারছি না।’ 

বদলি করা কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে চেয়ারম্যান বলেন, ‘পরিদর্শন কাজে যদি কোনো গাফলতি করা হয়, অবশ্যই তাদেরকে ক্লোজড করা হবে ও তাদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা