× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৫:৫৬ পিএম

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। ছবি: সংগৃহীত

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসীন। 

শুক্রবার (২১ মার্চ) পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতৃবৃন্দ এবং বিআরটিএ এর কর্মকতারা উপস্থিত ছিলেন।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান সিটি করপোরেশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা, খালখন্দ মেরামত-সংস্কার করা ইত্যাদি বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া টার্মিনাল হতে গাড়ি ছাড়ার পূর্বে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করা, কাউন্টার হতে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, চালকরা যেন নিরাপদে গাড়ি চালনা করে ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা