× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিশু ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ০১:৪৭ এএম

আপডেট : ১৯ মার্চ ২০২৫ ১১:২০ এএম

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিশু ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে। গণপিটুনিতে আহত কিশোর মারা যাওয়ার খবর পাওয়া গেলেও পুলিশের দায়িত্বশীল কোনো সূত্রে তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন।

তিনি জানান, খিলক্ষেত মধ্যপাড়ায় ধর্ষণে অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা মারধর করছেন- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেয়। তারপর তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, একপর্যায়ে পুলিশের ওপরও হামলা করা হয়। এতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। রাত সাড়ে ১২টা পর্যন্ত সাত থেকে আট জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মধ্যপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। তাৎক্ষণিক ওই কিশোরের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা