× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ ঘোষিত সংঘঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ০০:৪৭ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৫ ০০:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংঘঠন হিযবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

তিনি আরও জানান, গ্রেপ্তার মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিল এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিল।

মুহাম্মদ তালেবুর বলেন, ‘গ্রেপ্তার হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা