× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় রডভর্তি লুট করা ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

সাভার প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৯:০০ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৫ ১৯:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় ডাকাতির ৮ দিন পর রডভর্তি লুট করা ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ী চয়ড়া এলাকার আনোয়ার হোসেন এবং সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার নূর আলম।

পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে লুট করা রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে রড ভর্তি ট্রাকটিও উদ্ধার কর হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা