প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ০৮:৪০ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৩:২১ পিএম
মোহাম্মদ আলী। ফাইল ফটো
প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ও টেকনোলজি এডিটর রাশেদ মেহেদীর বাবা মোহাম্মদ আলী সোমবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি ডায়াবেটিস, কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি বগুড়ার সোনাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক, পঞ্চগড় পুলিশ লাইনস স্কুল ও কলেজের অধ্যক্ষ ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (সোমবার) বাদ আসর নামাজে জানাজা শেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
রাশেদ মেহেদীর বাবার মৃত্যুতে প্রতিদিনের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সম্পাদক মুস্তাফিজ শফি শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।