× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানী সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাকশ্রমিকরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৪:১৪ পিএম

বনানী চেয়ারম্যানবাড়ি সড়কে পুলিশের অবস্থান। ছবি : সংগৃহীত

বনানী চেয়ারম্যানবাড়ি সড়কে পুলিশের অবস্থান। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাকশ্রমিকরা। সোমবার (১০ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।

জানা গেছে, সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। একপর্যায়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান তারা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, দুপুর দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা