× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭২ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন দিল রাজউক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন ৭২টি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানিকে নিবন্ধন সনদ দিয়েছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে ৯ টি কোম্পানির নিবন্ধন নবায়ন করেছে সংস্থাটি।

বুধবার (৫ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সভাকক্ষে রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সমূহের নিবন্ধন সনদ দেওয়া হয়। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত কোম্পানিগুলোকে নিবন্ধন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান জনাব মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)। অনুষ্ঠানের শুরুতে ডেভেলপার কোম্পানিগুলোর প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

এ সময় রাজউকের সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) মোঃ হারুন অর রশীদ বলেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য আবাসনের সাথে যুক্ত সকলকেই একযোগে কাজ করতে হবে। ডেভেলপার কোম্পানি গুলো সঠিক ভাবে ভবন নির্মাণ বিধিমালা মেনে চললে নগরবাসী ভবিষ্যতে যে কোন দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে এবং একটি সুন্দর নগরী গড়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) বলেন, রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি গুলোর নিবন্ধনের প্রক্রিয়া নিয়মিত করার জন্য রাজউক কাজ করছে। একই সাথে সঠিক ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের নিবন্ধন বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।

তিনি আরও বলেন, রাজউক নিয়মিতভাবে ডেভেলপার কোম্পানিগুলোর সাথে বার্ষিক বা দ্বিবার্ষিক মতবিনিময় সভার আয়োজন করতে চায় যার মাধ্যমে রাজউকের সর্বশেষ বিধিমালা অবহিতকরণ সহ কোম্পানিসমূহের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা যাবে।

সনদ প্রদান সভায় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সমূহের প্রতিনিধিবৃন্দ সহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা