আশুলিয়া ও ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১০:৪০ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১১:১৬ এএম
সাবেক সংসদ সদস্য এম এ মালেক। ছবি : সংগৃহীত
ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।