× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাবতলী বস্তির আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ০৯:৫৯ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১১:২৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহি মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা দুটি বাস। এ ছাড়া স্থানীয়দের দাবি, আগুনে বস্তির দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান0 করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ভোরে ঘটনাস্থলে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আটটি ইউনিট এসে একযোগে চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে এসেছে, প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, দেরি করে আসার কোনো কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।

বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণ ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা