× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিককে মারধর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১১:১৩ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১১:৩১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ৪ (মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন। আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি দুই বিদেশি নাগরিককে তার গাড়িতে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রাবিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী বলে ‘মব’ সৃষ্টি করা হয়। ৯৯৯–এ কল পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা